• ঢাকা
  • | বঙ্গাব্দ
Photo

হাজিরপাড়ায় তৃণমূলের আস্থা অর্জনে সক্রিয় আব্দুস সহিদ পাটোয়ারী


FavIcon
Saiful Isalm
নিউজ প্রকাশের তারিখ : Sep 7, 2026 ইং
ছবির ক্যাপশন: মোঃ সাইফুল ইসলাম Photo

৫নং হাজিরপাড়া ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মোঃ আব্দুস সহিদ পাটোয়ারী
তৃণমূলের মানুষের পাশে থেকে আস্থা অর্জনের প্রত্যয়ে এগিয়ে চলেছেন।

চন্দ্রগঞ্জ প্রতিনিধি 
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চন্দ্রগঞ্জ উপজেলার ৫নং হাজিরপাড়া ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে মাঠে সক্রিয় রয়েছেন ইউনিয়ন বিএনপির সভাপতি, রাজনীতিবিদ ও সমাজসেবক মোঃ আব্দুস সহিদ পাটোয়ারী। কলেজজীবন থেকেই জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত হন তিনি। পরবর্তীতে দীর্ঘদিন সিটি ব্যাংকে ক্যাশিয়ার হিসেবে দায়িত্ব পালন করেন। চাকরিজীবন শেষে সক্রিয়ভাবে বিএনপির রাজনীতিতে ফিরে এসে কাউন্সিলের মাধ্যমে হাজিরপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি নির্বাচিত হন। দলীয় কর্মকাণ্ডের পাশাপাশি বন্যা, করোনা মহামারীসহ বিভিন্ন সংকটে মানুষের পাশে দাঁড়ানো, সামাজিক ও ধর্মীয় কর্মকাণ্ডে সহযোগিতা এবং এলাকার বিভিন্ন সামাজিক সমস্যা সমাধানে ভূমিকা রাখার কারণে স্থানীয়দের মাঝে তাঁর পরিচিতি রয়েছে। ইউনিয়নের নয়টি ওয়ার্ডের নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক বজায় রাখছেন তিনি। চেয়ারম্যান প্রার্থী মোঃ আব্দুস সহিদ পাটোয়ারী বলেন, “রাজনীতি আমার কাছে মানুষের সেবা করার মাধ্যম। জনগণের ভালোবাসা ও সমর্থন পেলে হাজিরপাড়া ইউনিয়নের উন্নয়ন, শান্তি ও জনকল্যাণে কাজ করতে চাই।” আসন্ন নির্বাচনকে ঘিরে তাঁর এই প্রার্থিতা নিয়ে ইউনিয়নের রাজনৈতিক অঙ্গনেও শুরু হয়েছে আলোচনা। এখন জনগণের সিদ্ধান্তের অপেক্ষায় ৫নং হাজিরপাড়া ইউনিয়ন।
প্রবাসী নিউজ টিভি | অনলাইন ডেস্ক